চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় বন্যহাতির আক্রমণ প্রতিরোধে মতবিনিময় সভা

প্রকাশ: ২০১৯-০৭-০৭ ২৩:২৮:১৭ || আপডেট: ২০১৯-০৭-০৭ ২৩:২৮:১৭

আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় বন্যহাতির আক্রমণ প্রতিরোধে ইআরটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা হয়। উপজেলা প্রশাসন ও বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ যৌথভাবে এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা আবু নাছের মো.ইয়াছিন নেওয়াজ।

মূখ্য আলাচক ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড.রায়হান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মো. সোলায়মান ও ঢাকা আইইউসিএন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার আবদুল মোতালেব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *