চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমএসএফ’র আম উৎসব সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৭-০৭ ০০:১২:০২ || আপডেট: ২০১৯-০৭-০৭ ০০:১২:০২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় বিএমএসএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে উদ্যোগে আম উৎসব ও সদস্য সংগ্রহ অভিযান গতকাল শুক্রবার দক্ষিণ জেলার সভাপতি ও পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক কায়সার ইকবাল চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএমএসএফ এর জেলা নেতৃবৃন্দ যথাক্রমে এড. দেলোয়ার হোসাইন, এসএমএকে জাহাঙ্গীর, নুরুল ইসলাম, আবদুর রাজ্জাক, মোজাফ্ফর হোসেন সিকদার, মহিউদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম, মহিউদ্দিন উসমানী, মো. সাইদুল ইসলাম, এসকেএম নুর হোসেন, মো. হোসেন মাহমুদ, সেলিম চৌধুরী, এমএ হামিদ, ফারুক বিনজু, সুজিত দত্ত, কামরুল ইসলাম, এসএম নাঈম উদ্দিন, জসিম উদ্দিন, রবিউল আলম ছোটন, কাউসার আলম, মোর্শেদ আলম, মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

এতে বক্তারা সাংবাদিকদের আত্মমর্যাদায় অভিষিক্ত করার জন্য বিএমএসএফ এর ১৪ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, সারাদেশে নিবন্ধিত পত্রিকার সাংবাদিকদের স্বচ্ছ তালিকা প্রণয়ন পূর্বক নিবন্ধন সাপেক্ষে প্রেস কাউন্সিল থেকে আইডি কার্ড প্রদান করতে হবে। এছাড়াও তারা সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা করতে হলে প্রেস কাউন্সিল থেকে অনুমোদন নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারিরও দাবি জানান। পরে আম উৎসব ও সদস্য সংগ্রহ অভিযান বেশ সফলভাবে সমাপ্ত হয়। এতে আগামী ১ সপ্তাহের মধ্যে বোয়ালখালী, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা কমিটি গঠন করার জন্য বিএমএসএফ এর ৩ জেলা নেতাকে দায়িত্ব অর্পণ করা হয়। এছাড়াও জেলা কমিটির সদস্য ফরম বিতরণ করা হয়। পরে আগামী ৩০ জুলাই জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ২০১৯ সালের এ পর্যন্ত সেরা রিপোর্টের জন্য দক্ষিণ চট্টগ্রামের ৩ সাংবাদিককে পুরস্কৃত করার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য কর্মরত সাংবাদিকদের সেরা রিপোর্টটি বিএমএসএফ এর দক্ষিণ জেলা সভাপতি ও সম্পাদক বরাবরে প্রেরণ করার জন্য বলা হয়।

যা সংস্থার জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সেরা প্রতিবেদনের জন্য নির্বাচিত সাংবাদিককে সম্মাননা প্রদান করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *