চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় কারিগরি শিক্ষা বোর্ডের বেসিক ট্রেড পরীক্ষা সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৭-০৭ ০০:১০:০৮ || আপডেট: ২০১৯-০৭-০৭ ০০:১০:০৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় গতকাল শুক্রবার সকাল ১০ টায় রেঁনাসা কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউটের ব্যবস্থাপনায় পটিয়া সরকারি কলেজ ভেন্যুতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০১৯ সালের বেসিক ট্রেড পরীক্ষা সম্পন্ন হয়। এতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন কম্পিউটার ইন্সটিটিউট থেকে প্রায় ৫ শতাধিক পরীক্ষার্থী অংশ নেন। সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে তা দুপুর ১১ টায় শেষ হয়। পরে সকাল ১১ টা থেকে রেঁনাসা কেন্দ্রে প্রেকটিক্যাল পরীক্ষা আরম্ভ হয়। পরীক্ষা ব্যবস্থাপনায় নিয়োজিত রেঁনাসা কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউটের পরিচালক এম.এ হক রানা জানান, শান্তিপূর্ণভাবে কারিগরি শিক্ষা বোর্ডের বিধি মোতাবেক পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন পটিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, প্রভাষক রাজিয়া সুলতানা, জসিম উদ্দিন চৌধুরী, শ্যামল বড়ুয়া, সেলিনা আকতার, আবু তাহের, রবিউল ইসলাম, মো. বাহাদুর, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার শফিকুল ইসলাম, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সাংবাদিক আবদুর রাজ্জাক, সাংবাদিক সেলিম চৌধুরী সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ। পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় ইন্সটিটিউটের পরিচালক এম.এ হক রানা সকলকে ধন্যবাদ জানান। এতে পরিদর্শকবৃন্দ পরীক্ষার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *