আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৭-০৭ ০০:১৩:৪১ || আপডেট: ২০১৯-০৭-০৭ ০০:১৩:৪১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে ৪ জুলাই (বৃহস্পতিবার) পটিয়া উপজেলার ভাটিখাইন শ্রী কৃষ্ণ ধাম আয়োজিত এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।
উদ্বোধন করেন বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সভাপতি পুলক চৌধুরী, সাধারণ সম্পাদক দেবাশীষ ধর, উপদেষ্টা মুকুল দাশ, সাংস্কৃতিক সম্পাদক রুন মিত্র, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম মাস্টার, ঋষি বিশ্বাস, ইউপি সদস্য জসিম উদ্দিন, ইউপি সদস্য গোপন জলদাস, জেলা ছাত্রলীগ নেতা তারেকুর রহমান তারেক, শ্রী শ্রী জগন্নাথ সেবক দুলাল দাস, সেবিকা কৃষ্ণা দাস, ভক্ত প্রবর অনিল জলদাস, প্রিয়তোষ, নাথ, সনজয় রক্ষিতসহ অসংখ্য ভক্তপ্রাণ উপস্থিত ছিলেন। ধলঘাট লক্ষী গোবিন্দ ধাম কর্তৃক রথযাত্রা অনুষ্ঠানে বাগীশিক পটিয়া সংসদ ও ধলঘাট ইউনিয়ন সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।