চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশ: ২০১৯-০৭-০৭ ০০:০৬:৪৮ || আপডেট: ২০১৯-০৭-০৭ ০০:০৬:৪৮

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় ৭৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম কবির আহমদ (৪৫)। সে সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব সরফভাটা গ্রামের লেদু মিঞার ছেলে। শুক্রবার (৫ জুলাই) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের মরাখাল মুখ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকালে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাঈল হোসেন বলেন, “ গোপন সংবাদে অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ কবির আহমদকে গ্রেপ্তার করা হয়। ৭৩ টি পুরিয়া (প্যাকেট) করে বিক্রি করার জন্য রাখা হয়েছিল গাঁজা। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০১৫ সালের একটি মামলা ছিল। তার বিরুদ্ধে থানায় আরো একটি মামলা দায়ের হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *