চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

আ.লীগ নেতা আনোয়ারুল ইসলাম রাউজান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন

প্রকাশ: ২০১৯-০৭-১২ ০০:২১:৫০ || আপডেট: ২০১৯-০৭-১২ ০০:২১:৫০

 

প্রদীপ শীল, রাউজান প্রতিনিধিঃ

রাউজান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদের মৃত্যুতে সংগঠনের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন।

তিনি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর আস্তা ভাজন ত্যাগী নেতা হিসাবে পরিচিত। উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা যায়, দলের দলের শূণ্য হওয়া সভাপতি পদে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মনোনীত করা হবে ত্যাগী জৈষ্ট এক নেতাকে। সেক্ষেত্রে আনোয়ারুল ইসলামের নাম আলোচনায় দলীয় নেতা কর্মীদের মূখে মুখে। জানা যায় আনোয়ারুল ইসলাম আওয়ামীলীগের জৈষ্ট নেতা। তিনি রাউজান কলেজ ছাত্র সংসদের নির্বাচন সাবেক জিএস।

এছাড়া জেলা উপজেলা পর্যায়ে যুবলীগ-ছাত্রলীগের নেত্বত্ব দিয়ে দেশে আলোচিত একজন সফল রাজনীতি বিদ। তিনি ছাত্র জীবনে বিএনপি জামাত ও এনডিপির সন্ত্রাসীদের হাতে নির্যাতিত রাজনীতিক। জুলুম নির্যাতন শিকার হয়ে বহুবার কারা বরণ করেছেন এই সাবেক ছাত্র নেতা। জীবন বাজি রেখে সংগ্রাম করেছে মুজিব আদর্শের জন্য। যুদ্ধপরাধী সাকা চৌধুরীর বিরুদ্ধে সংগ্রাম করে মিথ্যা মামলার স্বীকার হয়ে কারাভোগ করেছেন একাধিক বার। তিনি রাউজান পৌরসভার সফল প্যানেল মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *