প্রকাশ: ২০১৯-০৮-১৬ ২১:২৪:২৩ || আপডেট: ২০১৯-০৮-১৬ ২১:২৪:২৩
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় ৩৫০ পিচ ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. ওসমান (৩০)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন এলাকার মো. ইদ্রিছের ছেলে। বৃহষ্পতিবার রাতে অভিযান চালিয়ে গোডাউন সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। শুক্রবার (১৬ আগষ্ট) সকালে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাঈল হোসেন বলেন, “ গোপন সংবাদে অভিযান চালিয়ে ওসমানকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাঁর প্যান্টের পকেটে ৩৫০ পিচ ইয়াবা বড়ি পাওয়া যায়। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলা ছিল। নতুনভাবে আরো একটি মামলা হয়েছে।”