চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: ২০১৯-০৮-১৮ ২৩:৫৫:০৪ || আপডেট: ২০১৯-০৮-১৮ ২৩:৫৫:০৪

আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় বন্য হাতির আক্রমণে আবদুল মোতালেব (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ভোরে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি স্থানীয় মৃত আবদুল আউয়ালের ছেলে।
নিহতের ছোটভাই আবদুল হালিম জানান,ফজরের আজান দিয়ে মসজিদ থেকে হাঁটতে বের হন মোতালেব। এ সময় হঠাৎ বন্য হাতি তারসামনে পড়ে। ভয়ে ছুটতে থাকলেও উম্মত্ত হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তিনি মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন,হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি বনবিভাগসহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।
এ নিয়ে হাতির আক্রমণে গত একবছরে আনোয়ারায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *