চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

নগরীতে তিনটি কুকুরের মুখ থেকে এক নবজাতক উদ্ধার

প্রকাশ: ২০১৯-০৮-২০ ২৩:৪৭:৪২ || আপডেট: ২০১৯-০৮-২০ ২৩:৪৭:৪২

নিউজ ডেস্ক : নগরীর আগ্রাবাদে তিনটি কুকুরের মুখ থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এক পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার ভোরে নগরীর আগ্রাবাদ সোনালী ব্যাংকের সামনে থেকে ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান মেয়ে শিশুটিকে উদ্ধার করেন।

পরে রাস্তার বিপরীত পাশে পড়ে থাকা নবজাতকের মানসিক ভারসাম্যহীন মা’কে উদ্ধার করে তাদেরকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান এসআই মোস্তাফিজ।

ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আশিকুর রহমান সমকালকে বলেন, ‘মঙ্গলবার ভোরে এসআই মোস্তাফিজ কুকুরের মুখ থেকে একটি শিশুকে উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটিকে ও তার মানসিক ভারসাম্যহীন মাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে।’

এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ‘মঙ্গলবার ভোরে নগরীর আগ্রাবাদ সোনালী ব্যাংকের সামনে দেখি তিনটি কুকুর কিছু একটা নিয়ে টানাটানি করছিলো। এ সময় সামনে এগিয়ে দেখি একটি সদ্যজাত শিশুকে নিয়ে টানাটানি করছে কুকুরগুলো। পরে এক নারীর সহায়তায় বাচ্চাটাকে কাপড়ে জড়িয়ে মা ও শিশু হাসপাতালে নেই। সেখান চিকিৎসকদের কথা মতো সেখান থেকে শিশুটিকে নিয়ে চট্রগ্রাম মেডিকেলে যাওয়ার পথে শিশুটিকে উদ্ধারের স্থানে রাস্তার বিপরীত পার্শ্ব থেকে আনুমানিক পঁচিশ বছর বয়সের শিশুটির মানসিক ভারসাম্যহীন মা’কে উদ্ধার করে দুজনকে হাসপাতালে ভর্তি করি।’

বর্তমানে মা ও শিশু উভয়ই ভালো আছে বলে জানান এসআই মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *