চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

শোককে শক্তিতে রূপান্তর করে দেশ গঠনে আত্মনিয়োগ করলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে : লোহাগাড়ায় শোক সভায় ড. নদভী এমপি

প্রকাশ: ২০১৯-০৮-২০ ২০:৫৭:২৯ || আপডেট: ২০১৯-০৮-২০ ২০:৫৭:২৯

নীরব জসীম, লোহাগাড়া অফিস :

লোহাগাড়ায়  আজ ২০ আগষ্ট ২০১৯ইং মঙ্গলবার বিকাল ৩টায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লোহাগাড়া উপজেলা শোক দিবস উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় মডার্ণ কমিউনিটি সেন্টারে এক বিশাল শোকসভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আবু রেজা নদভী এমপি বলেন, ১৯৭৫ সালে ১৫ আগষ্টের কালো রাত্রে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশে অন্ধকার যুগ কায়েম করা হয়। ৭৫’র কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার মাধ্যমে যারা বাঙালি জাতির ইতিহাসে কালিমা লেপন করেছে তারা আজ ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত এবং জাতি যুগ-যুগান্তরে তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করতে থাকবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমৃত্যু একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। আমাদের দায়িত্ব হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে একটি সুখী সমৃদ্ধ দেশে পরিণত করে জাতির পিতার সেই স্বপ্ন পূরণ করা। তাতেই তাঁর আত্মা শান্তি পাবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সত্তা ও ব্যক্তিত্বের ছায়াপাত দেখতে পাওয়া যায় বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনার মধ্যে। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন এবং অসমাপ্ত কাজ শেষ করার মাধ্যমে বিংশ শতাব্দির উপযুক্ত ডিজিটাল ও অগ্রসর বাংলাদেশের প্রতিচিত্র সফল করাই জননেত্রী শেখ হাসিনার একমাত্র ব্রত।
প্রবীণ আওয়ামীলীগ নেতা এডভোকেট হুমায়ুন কবির রাসেলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর সঞ্চালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জব্বার, সাবেক লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী নিবাস দাশ সাগর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকতার আহমদ সিকদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফারুক, নাজমুল হাছান মিন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গণি সম্রাট, আব্দুল জব্বার, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক মিয়া মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য নুরুল আলম জিকু, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো: ফারুক, চেয়ারম্যান জহির উদ্দিন, চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইউনুছ, চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি আলী আহমদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, উপজেলা তাতীলীগের সভাপতি মো: জয়নাল, স্থানীয় সাংসদের সহকারি একান্ত সচিব শাহাদাত হোছাইন শাহেদ, যুবলীগ নেতা বাদশা খালেদ, জাহাঙ্গীর হোসেন মানিক, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান মিজান, মোরশেদুল আলম নিবিল, যুবলীগ নেতা সাইফুল হাকিম, শফিউল আজম জুয়েল, মো: সরওয়ার, মিকরাজ উদ্দিন পিন্সু, দেলোয়ার হোসেন বেলাল, জাহাঙ্গীর হোসেন মানিক, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মুজিবুল হক টিটু, ছাত্রলীগ নেতা জিহানুর রহমান চৌধুরী, মো: জাহেদ, মো: রুবেল, মো: আদিল, আসিফ ইফতেখার, মো: আরিফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *