চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বেলাল আহমদ বিশেষ প্রতিনিধি

লামায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা

প্রকাশ: ২০১৯-০৮-২১ ২১:১৭:০০ || আপডেট: ২০১৯-০৮-২১ ২১:১৭:০০

 

বেলাল আহমদ,(বান্দরবান) প্রতিনিধি :

বান্দরবানের লামা বাজারে উপজেলা প্রশাসন এর উদ্যোগে লামা বাজারে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন নূর-এ-জান্নাত রুমি, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় ফুটপাত দখল মুক্ত, হোটেল রেস্তোরাঁ পরিস্কার পরিছন্ন, খোলা বাজারে খাদ্যদ্রব্য বিক্রি সহ বিভিন্ন দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে স্থানীয় সরকার পৌরসভা নিয়ন্ত্রণ আইন ২০০৯ এবং দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন আইনে কাচা বাজার সহ আট(৮)দোকানি কে ৫২০০ টাকা জরিমানা আদায় সহ দির্কনিদের্শনা প্রদান করেন। অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ জান্নাত রুমি বলেন, এখন থেকে নিয়মিত অভিযান চলবে। এসময় লামা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা,সাংবাদিক , লামা থানার উপপরিদর্শক সালাউদ্দিন রাশেদ সহ পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *