চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

হিল্লোল দত্ত আলীকদম, বান্দরবান প্রতিনিধি

জন্মাষ্টমী উপলক্ষে আলীকদমে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৮-২৩ ২৩:৫৬:৪১ || আপডেট: ২০১৯-০৮-২৩ ২৩:৫৬:৪১

হিল্লোল দত্ত,আলীকদম প্রতিনিধি : বান্দরবানের আলীকদম উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহনে শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আলীকদম কেন্দ্রীয় হরিমন্দিরের আয়োজনে আজ শুক্রবার সকাল ১০ টায় আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গন হতে এ শোভাযাত্রা আরম্ভ হয়ে আলীকদম উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।

এসময় আলীকদম কেন্দ্রীয় হরিমন্দিরের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল,আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন, ওসি(তদন্ত)মোঃ মনির হোসেন প্রমুখসহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ, স্হানীয় জনপ্রতিনিধি ও সর্বস্হরের শতশত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *