চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

জন্মাষ্টমী উপলক্ষে জগন্নাথ সেবাশ্রম ও ঢেউয়াপাড়া উদয়াচল সংসদের শোভাযাত্রা

প্রকাশ: ২০১৯-০৮-২৩ ২৩:৫১:৩৭ || আপডেট: ২০১৯-০৮-২৩ ২৩:৫১:৩৭

প্রদীপ শীল, রাউজানঃ যুগ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভা যাত্রা করেছে রাউজান শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রম ও ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ। ২৩ আগষ্ট শুক্রবার সকালে শোভা যাত্রাটি বের হয় জলিল নগর বাস ষ্টেশনস্থ জগন্নাথ মন্দির সম্মুখ হতে। শোভা যাত্রাটি চট্টগ্রাম-রাঙ্গামাটি মহা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে রাউজান জন্মাষ্টমী পরিষদের ধর্মীয় আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

আলোচলা সভা শেষে উপজেলার দুই শতাধিক মঠ মন্দিরের অংশ গ্রহনে রাউজান কেন্দ্রীয় জন্মাষ্টমী আয়োজিত বিশাল শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রার অগ্র ভাগে ছিলেন জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কাজল বোস, পরিচালনা পরিষদের কর্মকর্তা টিপু কান্তি দে, উদয়াচল সংসদের সভাপতি ধীলন মুহুরী, উদয়াচল সংসদ কর্মকর্তা ইমন সেন, অমিত শর্মা, ইমন শীলসহ স্থানীয় নারী পুরুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *