চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

নগরীতে র‌্যাব পরিচয়ে প্রতারণা : দুই যুবক আটক

প্রকাশ: ২০১৯-০৮-২৪ ০১:০১:৫০ || আপডেট: ২০১৯-০৮-২৪ ০১:০১:৫০

নিউজ ডেস্ক : নগরীতে র‌্যাবের সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার চেরাগি পাহাড় মোড় থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। তারা হলো- এরশাদ রহমান (৩০) ও মারুফ হোসেন (৩০)।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এরশাদ ও মারুফ র‌্যাব সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয় বলে আমাদের কাছে অভিযোগ আসে। এ অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে সেই টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *