নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৮-২৪ ০১:১৩:০৩ || আপডেট: ২০১৯-০৮-২৪ ০১:১৩:০৩
নিউজ ডেস্ক : নগরীতে ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার নগরের চান্দগাঁও থানায় কাপ্তাই রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরের কুয়াইশ বড়পুকুর পাড় এলাকার মো. শরিফের ছেলে মো. সুমন ও ব্যাটারি গলি এলাকার আবেদ আলীর ছেলে মো. আনিছ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক সমকালকে জানান, সকালে ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যান স্থানীয় কয়েকজন। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।