চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মদিনায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৪-বাংলাদেশি নিহত

প্রকাশ: ২০১৯-০৮-২৪ ১৭:৩৯:২১ || আপডেট: ২০১৯-০৮-২৪ ১৭:৩৯:২১

 

খলিল চৌধুরী, সৌদিআরব.

সৌদি আরবের পবিত্র নগরীর মদিনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন বাংলাদেশি রেমিটেন্স যুক্তা নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার ২২ আগস্ট দুপুর ১-টার সময় এ দুর্ঘটনা ঘটে। এরা সবাই নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া ও খাগকান্দা ইউনিয়নের বাসিন্দা। শুক্রবার বিকালে এই খবর তাদের বাড়িতে পৌছঁলে শুরু হয় শোকের মাতম।

নিহতরা হলেন কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জাব্বার মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৫), একই গ্রামের মোতালিব ব্যাপারীর ছেলে নুরা মিয়া (২৩) এবং পাশ্ববর্তী গ্রামের খালিয়ারচর গ্রামের মোকররমে ছেলে উজ্জল (২২)।
এছাড়া খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের রাসেল (২৪) নামে একজন রয়েছে। তার বাবার নাম আক্রম আলী। তিনি ৩ বছর ধরে সৌদি আরবে থাকতেন।

সৌদি আরবে বসবাসরত এক প্রবাসী জানান, নিহত শ্রমিকরা মদিনার আল ফাহাদ কোম্পানিতে পরিচ্ছন্নতার কাজে কর্মরত ছিলেন। রাতে কাজ শেষে সকালে বাসায় যাওয়ার পথে তাদের বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে বাংলাদেশি শ্রমিকরা মারা যান।

কালাপাহাড়িয়ার ইউনিয়নের চেয়ারম্যান হাজী সাইফুল ইসলাম স্বপন জানান,
স্বজন হারানোর বেদনায় গোটা কালাপাহাড়িয়া ইউনিয়নের শোকের ছায়া নেমে এসেছে। শান্তনা দেওয়ার ভাষা নেই কারো। আল্লাহ পাকের নিকট দোয়া করি নিহতদের পরিবারের সদস্যদের ধৈর্য্য ধরার তৌফিক দান করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *