চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

প্রকাশ: ২০১৯-০৮-২৪ ০০:০৩:১৬ || আপডেট: ২০১৯-০৮-২৪ ০০:০৩:১৬

 প্রদীপ শীল, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে বর্ণাঢ্য আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের যুগ অবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, গীতাপাঠ, আলোচনাসভা, ধর্মীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল ২৩ আগষ্ট শুক্রবার রাউজান উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

উদ্বোধক ছিলেন ভারতীয় হাই কমিশনার চট্টগ্রাম’র সেকেন্ড সেক্রেটারী শুভাশীষ সিনহা। জন্মাষ্টমী পরিষদের সভাপতি চন্দন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক তপন দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউএনও জোনায়েদ কবির সোহাগ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন শাহ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রিয়তোষ চৌধুরী, সমীর দাশগুপ্ত, সুমন দে, প্রকাশ শীল, ম্যালকম চক্রবর্তী, সুজিত দত্ত, রবীন্দ্র লাল চৌধুরী, রুনু ভট্টাচার্য্য, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কমল চক্রবর্তী অশোক পালিত, টিটু দে, সাংবাদিক প্রদীপ শীল, অনুপ চক্রবর্তী সবুজ দে বানু, মিটু শীল, ডাঃ সুশীল রায়, প্রদীপ দাশ মেম্বার, উজ্জ্বল দাশগুপ্ত, সাজু পালিত, বিপ্লব মহাজন, উজ্জ্বল কান্তি দাশ, রুবেল বৈদ্য, দিলীপ দে, বিকাশ দাশ, ধনা মালাকার, কানুরাম দাশ, জিকু দত্ত, রুবেল দাশ, বিশ্বজিৎ চৌধুরী, সিদ্ধার্থ চৌধুরী বাবু, রিগ্যান শীল, রুপালী চৌধুরী, উত্তম মহাজন, মানিক চক্রবর্তী, কাজল বোস, বাসু দেবনাথ, ধীলন মুহুরী, অদিতি মজুমদার, সুব্রত দাশগুপ্ত, রাজু দে, লিটন দেব নাথ, সমরজিৎ বিশ্বাস, জিশু মজুমদার, মিটু চৌধুরী, মাননু কর্মকার, সাধন দে, ডাঃ বিশ্বজিৎ চৌধুরী প্রমূখ।

আলেঅচনা সভায় প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, রাউজান অসম্প্রদায়িক চেতনায় স্বস্ব ধর্ম পালনের তীর্থ ভূমি। ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন করে সৃষ্টের প্রতিপালক হিসাবে বিশ^ জগতে আভির্ভূত হয়েছিলে, তেমনি সকল সম্প্রদায়িকতাকে কালিমা লেপন করে সম ধর্ম ও সম অধিকার প্রতিষ্ঠা হয়েছে বিল্পবী মাস্টার দা র্সূযসেন ও মহাকবি নবীন সেনের রাউজানে। আমরা চাই সকলেই মিলে মিশে শান্তি পূর্ণ ভাবে বর্তমানের ন্যায় আগামীতে রাউজানকে সুন্দর নগরী হিসাবে গড়ে তুলতে। উদ্বোধক ভারতীয় হাই কমিশনার চট্টগ্রাম’র সেকেন্ড সেক্রেটারী শুভাশীষ সিনহা বলেন, রাউজান একটি সুন্দর ও পরিচ্ছন্ন উপজেলা। রাউজানের সাংসদ একজন ভাল মানুষ। উনার নেতৃত্বে সবাই পূজা পার্বন করছে সুন্দর ভাবে। আমি বিগত সময়ে জম্মাষ্ঠমীতে ও দুর্গাপূজায় বারবার এসেছি। এখানের সম্প্রীতি আমাকে মুগ্ধ করেছে। তিনি ভারত সরকারের পক্ষ থেকে সবাইকে জম্মাষ্টামীর শুভেচ্ছা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *