প্রকাশ: ২০১৯-০৮-২৪ ০০:০৮:২৯ || আপডেট: ২০১৯-০৮-২৪ ০০:০৮:২৯
রাঙ্গুনিয়া প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুক্রবার (২৩ আগষ্ট) সকালে রাঙ্গুনিয়ার মুরাদ নগর আহমদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোজাহেরুল ইসলাম। বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মাওলানা সিরাজুল কবির।