চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: ২০১৯-০৮-২৪ ০০:১০:২৪ || আপডেট: ২০১৯-০৮-২৪ ০০:১০:২৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম অনুপম চন্দ ওরফে সুজন (৩৬)। তিনি চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দোভাষী বাজার এলাকার বাবুল কুমার চন্দের ছেলে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে চন্দ্রঘোনা লিচুবাগান ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছে ৪২ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।

তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কুমার দে বলেন, “ সুজন চন্দ্রঘোনাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় চালিয়ে আসছে। গোপন সংবাদে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর প্যান্টের পকেটে ৪১ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *