চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

প্রকাশ: ২০১৯-০৮-২৪ ০০:১৪:৫৪ || আপডেট: ২০১৯-০৮-২৪ ০০:১৪:৫৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) দুপুরে শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি বিজয় কুমার সেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার।

উদ্বোধক ছিলেন দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়া রাধারমন সেবাশ্রম আশ্রমের মোহন্ত মহারাজ বৈষ্ণব বৃন্দাবন চন্দ্র দাস। সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার। বক্তব্য দেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি নির্মল কান্তি দাশ, শান্তি নিকেতন রামকৃষ্ণ মিশন’র সভাপতি দীপেন সাহা, রাঙ্গুনিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি বিভূতি ভূষণ সেন, সাধারণ সম্পাদক দিলীপ দাশ, শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উপদেষ্ঠা অধ্যাপক অসীম কুমার শীল, সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার সাহা, নিবাহী সদস্য ভাষ্কর সাহা প্রমুখ। জন্মাষ্টমী উপলক্ষে সকালে শোভাযাত্রাটি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *