প্রকাশ: ২০১৯-০৮-২৪ ০০:১১:৫৬ || আপডেট: ২০১৯-০৮-২৪ ০০:১১:৫৬
রাঙ্গুনিয়া প্রতিনিধি : বৌদ্ধ তারুণ্য সংগঠন “ সম্যক” রাঙ্গুনিয়া শাখার অভিষেক, বৈকালিক সংঘদান ও কাঞ্চন তালুকদার স্মৃতি ধর্মীয় বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান উপজেলার ইছাখালী সদর কেন্দ্রীয় অশোকরাম বৌদ্ধ বিহারে শুক্রবার (২৩ আগস্ট) বিকালে বিহার প্রাঙ্গনে কদমতলী ধর্ম্মাকুর বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ ভিক্ষু মহাসভার কার্যকরী সদস্য দীপংকর থের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন রাঙ্গুনিয়ার কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারের আবাসিক ভিক্ষু নন্দশ্রী ।
ধর্মালোচক ছিলেন নজরেরটিলা ধাতুরতœ বিহার অধ্যক্ষ সত্যানন্দ থের, ইছামতী ধাতুচৈত্য বিহার কমপ্লেক্সের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বরূপানন্দ ভিক্ষু। প্রধান অতিথি ছিলেন উপেন্দ্র-বিজয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রদীপ কুমার বড়ুয়া। উদ্বোধক ছিলেন বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শুভ বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন পদুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার কান্তি বড়ুয়া, ঘাটচেক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কান্তি শীল। সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শিক্ষক রঞ্জন বড়ুয়া।
বক্তব্য দেন চিকিৎসক পুতুল কান্তি বড়ুয়া, বিজন তালুকদার, সম্যক এর রাঙ্গুনিয়া শাখার সভাপতি দীপ্ত বড়ুয়া , সুদত্ত বড়ুয়া, নীহার কান্তি বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে ১৮ শিক্ষার্থীকে বৃত্তির পুরষ্কার প্রদান করা হয়।