চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

শ্রমিক নেতা বাপ্পীর কারামুক্তিতে লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

প্রকাশ: ২০১৯-০৮-২৪ ০০:১৬:২০ || আপডেট: ২০১৯-০৮-২৪ ০০:১৬:২০

মিরসরাই প্রতিনিধি : গত ১৪ আগস্ট নিজ বাড়ী থেকে এ্যাংকর নাবিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা,বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তরুন উদীয়মান শ্রমিক নেতা আর,এ,বাপ্পী কে জোরারগঞ্জ থানা পুলিশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাহাদাত হোসেনের উপর হামলা মামলার প্রধান আসামী দেখিয়ে চট্টগ্রাম কোর্টে প্রেরণ করে।কোর্ট বাপ্পীর জামিন নামঞ্জুর করে বাপ্পী কে কারাগারে পাঠায়। তখন সকল নৌযান শ্রমিক সোস্যাল মিডিয়ার মাধ্যমে বাপ্পী কে গ্রেফতারে তীব্র নিন্দা ও নিঃশ্বর্ত মুক্তির দাবী করে।গত ২২ আগস্ট আদালত বাপ্পী কে জামিন দিলে শ্রমিক দের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং তারা বাপ্পী কে হয়রানী করায় সৈয়দ সাহাদাত হোসেনের বিচারের দাবী করেন।শ্রমিকরা বাপ্পী কে ফুল দিয়ে বরন করে নেন।

বাপ্পী বলেন,আমাকে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলার আসামী করে সকল শ্রমিকদের মন থেকে কখনোই সরানো যাবে না।যতই অন্যায় অবিচার করা হোউক না কেন নৌযান শ্রমিকরাই আমার একমাত্র ঠিকানা।বাপ্পী সর্বস্তরের নৌ শ্রমিক দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাপ্পীর জামিনে স্বস্তি প্রকাশ করে নৌযান শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক শ্রমিক নেতা আফছার হোসাইন চৌধুরী বলেন,বাপ্পী নৌ সেক্টরের উজ্জল নক্ষত্র।বাপ্পী সারা বাংলার তরুন শ্রমিক দের প্রতিনিধিত্ব করে।বাপ্পী কে শ্রমিক দের থেকে দুরে সরানোর জন্য একটি মহল কিছুদিন যাবৎ অনেক ষড়যন্ত্র করছে কিন্তু সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে সাধারন শ্রমিকদের নিয়ে আমরা প্রস্তুত।

বাপ্পী কে জামিনে মুক্ত করে আনায় নৌযান শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেরিনার এম এ রহমান বলেন,সারা বাংলাদেশের সকল তরুন সমাজ বাপ্পী কে কারামুক্ত করতে জীবন বাজি রাখায় সকল ষড়যন্ত্রকারী দের দায়ের করা মিথ্যা মামলায় বাপ্পী জামিন পেয়ে ষড়যন্ত্র কারী দের সকল লক্ষ্য নস্যাৎ করে ফেলে।আগামি দিন থেকে সকল ষড়যন্ত্রকারী দের স্বমূলে উৎখাত করবে দেশের সর্বস্তরের শ্রমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *