জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৮-২৫ ১৮:৩৭:৫২ || আপডেট: ২০১৯-০৮-২৫ ১৮:৩৭:৫২
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় ‘এসো সবুজে সাজাই দেশ’ স্লোগানকে সামনে রেখে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের আনোয়ারা’ ফাউন্ডেশনের আয়োজনে আনোয়ারা মডেল প্রাইমারি স্কুল ও মিন্নত আলী দোভাষী হাট ও গোবাদিয়া সংযোগ সড়কে বৃক্ষরোপণ করা হয়।
সকাল ১১টায় আনোয়ারা মডেল প্রাইমারি স্কুলের কয়েক শতাধিক শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ ও স্কুল প্রাঙ্গণে চারা রোপণ করা হয়। দুপুর ১ টায়
মিন্নত আলী দোভাষী হাট ও গোবাদিয়া সংযোগ সড়কে কয়েক শতাধিক চারা রোপণ করা হয়।
এসময় সংগঠনের সভাপতি আলীনূর জেমসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান চৌধুরী। বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ। আনোয়ারা থানা ইন্সপেক্টর মাহমুদ রানা, স্কুল প্রধান শিক্ষিকা আক্তার জাহান, বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি নুরুল হক আমিরী, সংগঠনের সাধারণ সম্পাদক নওশাদ আলী, সহ সভাপতি ফয়েজ, বক্কর, রেজাউল করিম সাজ্জাদ, সোহেল, তারেক সহ প্রমুখ।