প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৮-২৫ ০০:১৫:০৩ || আপডেট: ২০১৯-০৮-২৫ ০০:১৫:০৩
প্রদীপ শীল, রাউজাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের ষোলশহর ২ নাম্বার গেটে ট্রেনের ধাক্কায় রাউজান আর আর এ সি মডেল হাই স্কুলের প্রাক্তন শিক্ষক আবুল কালাম মাষ্টার (৭৫) নামের মৃত্যু হয়েছে । ২৪ আগস্ট শনিবার বিকালে এ দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় জানান, শনিবার বিকালে আবুল কালাম চট্টগ্রাম ষোলশহর ২ নাম্বার গেটের সামনে তার বাসা থেকে ঘুরতে বের হলে ট্রেনের রাস্তা পারাপার হওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন সেখান থেকে উদ্ধার করে নগরীর পার্ক ভিউ হসপিটালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের শাহনগর শরীফ পাড়ার মুক্তিযোদ্ধা মাহাবুল আলম শরীফের বড় ভাই মৃত ফরিদুল আলম শরীফের পুত্র ।