মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৮-২৫ ১৮:৩২:১৮ || আপডেট: ২০১৯-০৮-২৫ ১৮:৩২:১৮
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা রবিবার (২৫ আগষ্ট) বেলা সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব মোঃ শফিউল্লাহ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা খাইরুল বশর, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মার্মা, ১১ বিজিবি’র জেসিও সুবেদার সামিউল, আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ ইমরান মেম্বার, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপজেলার মানুষ যেন নিরাপত্তাহীনতাবোধ না করে জনপ্রতিনিধিদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। অপরাধ দমনে সবসময় সতর্ক থাকতে হবে। নাইক্ষ্যংছড়ি থেকে মাদক, সন্ত্রাসবাদসহ সব ধরনের অপরাধ নির্মূল করতে হবে। সভায় রোহিঙ্গারা আশ্রয়ের জন্য পার্বত্য অঞ্চলের বিভিন্ন পাহাড়ে ঢুকে পড়েছে এবং তারা বেপরোয়া হওয়ার কথা তুলে ধরেন। এসময় অপহরণ, চুরি ও ডাকাতির বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
মাসিক আইন শৃঙ্খলা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজন সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।