চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

ব্যাংককে ক্রীড়া ক্ষেত্রে মর্যাদাপূর্ন পুরস্কারে ভূষিত রাউজানের সুমন দে

প্রকাশ: ২০১৯-০৮-২৫ ০০:১৭:২৫ || আপডেট: ২০১৯-০৮-২৫ ০০:১৭:২৫

প্রদীপ শীল, রাউজানঃ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত অফিসিয়াল তায়াকোয়ানডো হল অফ ফেম-এর বার্ষিক অনুষ্ঠানে বাংলাদেশ তায়াকোয়ানডো ফেডারেশন-এর টিম ম্যানেজার রাউজানের কৃতি সন্তান সুমন দে কে তার অসাধারণ কৃতিত্বের জন্য তায়াকোয়ানডো হল অফ ফেম এর “Outstanding Leadership” পুরষ্কারে ভূষিত করা হয়েছে। ২৪ আগস্ট শনিবার ব্যাংককের তারকা হোটেল দি এথিনি’তে আয়োজিত জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়াকোয়ানডো ফেডারেশন-এর সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর, সিজেকেএস তায়াকোয়ানডো কমিটির যুগ্ন সম্পাদক আবদুল্লাহ আল নোমান।
উপস্থিত ছিলেন তায়াকোয়ানডো হল অব ফেম-এর সভাপতি জেরার্ড রবিন্স। পুরষ্কার প্রদান করেন তায়াকোয়ানডো হল অব ফেম এর পরিচালক গ্রান্ড মাস্টার স্টেভলানা।

জানা যায়, সুমন দে টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর অস্ট্রেলিয়া ও কানাডা থেকে স্বর্ণ এবং যুক্তরাষ্ট্র থেকে রৌপ্য পদক অর্জন করেছে বাংলাদেশ তায়াকোয়ানডো দল। তার এই প্রাপ্তি বাংলাদেশ তায়াকোয়ানডো ফেডারেশনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি উৎসর্গ করেছেন বলে জানান ক্রীড়া সংগঠক সুমন দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *