চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

কেইপিজেডের ব্যাম্বো হাউজ পুড়ে ছাই

প্রকাশ: ২০১৯-০৮-২৬ ২১:৩৮:১২ || আপডেট: ২০১৯-০৮-২৬ ২১:৩৮:২১


আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) ব্যাম্বো হাউজ পুড়ে ছাই হয়ে গেছে। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কেইপিজেড সূত্র জানায়,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে ব্যাম্বো হাউজটি পুড়ে যায়। খবর পেয়ে আনোয়ারা ফায়ার স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কেইপিজেডের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মুশফিকুর রহমান বলেন,ব্যাম্বো হাউজটি কেইপিজেডের প্রথম স্থাপনা। মূল ডরমিটরির পাশে বিশ্রামাগারের আদলে বাঁশ,কাঠ ও খড় দিয়ে এটি নির্মিত হয়। সেখানে অত্যাধুনিক ৭টি বেডরুম ছাড়াও সবধরনের ব্যবস্থা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *