শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৮-২৬ ২১:০০:৫২ || আপডেট: ২০১৯-০৮-২৬ ২১:৪২:০৫
খাগড়াছড়ি,প্রতিনিধি : জাতীয় শ্রমিকলীগ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকেলে শহরের কদমতলীস্থ এমপি’র বাংলোয় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুর নবী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মনির হোসেন খান, কল্যাণ মিত্র বড়–য়া ও জেলা শ্রমিকলীগের যুগ্ন-আহবায়ক মো: খোরশেদ আলম। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন, জাতীয় শ্রমিকলীগ খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক মো: জানু শিকদার। পরে, মো: আব্দুল ছাত্তার দুলালকে সভাপতি, মো: আব্দুল ছবুরকে সহ-সভাপতি, এবু চৌধুরীকে সাধারণ সম্পাদক ও আবু হানিফ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। নবনির্বাচিতদের আগামী ১৫ দিনের মধ্যে পুরো কমিটি তৈরি করে অনুমোদনের জন্য জমা দিতে বলা হয়েছে।