চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

গ্রেনেড হামলায় জড়িতদের বিচার দাবিতে রাঙ্গুনিয়া কলেজে বিক্ষোভ ও প্রতিবাদ

প্রকাশ: ২০১৯-০৮-২৬ ২১:২০:৪৬ || আপডেট: ২০১৯-০৮-২৬ ২৩:৩২:৫০

রাঙ্গুনিয়া প্রতিনিধি : বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রাঙ্গুনিয়া কলেজ ছাত্র সংসদ ও ছাত্রলীগের আয়োজনে সোমবার (২৬ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । এর আগে সকালে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগ সভাপতি মো. সোহেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় যুবলীগ সদস্য ও সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। ছাত্রসংসদ ভাইস প্রেসিডেন্ট (ভিপি) শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের সদস্য এমরুল করিম রাশেদ, আবদুর রহিম, শওকত হোসেন সেতু, উপজেলা যুবলীগের সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, মো. পারভেজ হোসেন, উপজেলা তাঁতীলীগ আহবায়ক মোরশেদ তালুকদার, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সহসভাপতি বাবলা তালুকদার, সাধারণ সম্পাদক আরমান সিকদার, কলেজ ছাত্রসংসদের প্রো-ভিপি আরিফ উদ্দিন বাপ্পা, জি.এস মো. মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা মো. নেওয়াজ, মো. তানভির, মো. মিনহাজ, মো. হেলাল, মো. নেজাম, মো. অপিল, আব্দুর রহিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *