রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৮-২৬ ২৩:৪৩:১৮ || আপডেট: ২০১৯-০৮-২৬ ২৩:৪৩:২৬
রফিকুল আলম :
ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারে ২৬ আগষ্ট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩টি দোকান হতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন উক্ত বাজারের বাস ষ্টেশনস্থ ফোর স্টার জামান হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ও ৫৭ ধারায় ১০ হাজার টাকা ও দৌলত খান,পিতা-মুন্সি মিয়া কে একই আইনের ৪১ ধারায় ১০ হাজার টাকা এবং মের্সাস কাশেম ষ্টোর থেকে ভেজাল ঘি উদ্ধার করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে।
এ সময় বিভিন্ন দোকান হতে আনুমানিক সাড়ে তিন মণ ভেজাল ঘি জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত চলাকালে উপজেলা প্রশাসনকে সহায়ত করে ফটিকছড়ি থানা পুলিশ।