চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

প্রকাশ: ২০১৯-০৮-২৬ ২১:১৯:২৬ || আপডেট: ২০১৯-০৮-২৬ ২৩:৩৫:০৬

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম নুরুল আবছার (৩৫)। তিনি রাজা নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নুরুল আলমের পুত্র। রোববার (২৫ আগস্ট) রাতে রাজা নগর ইউনিয়নের রানীর হাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার(২৬ আগষ্ট) সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাঙ্গুনিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন চন্দ্র মোদক বলেন, গ্রেপ্তারকৃত আসামীর মারামারি মামলায় (৩২৪ ধারা) ১ বছরের কারাদন্ড ও অবৈধ জনতা নিয়ে ভাংচুর (৩৪১ ধারা) এর দায়ে ১ মাসের কারাদন্ড ছিল। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *