রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৮-২৭ ১৬:৪৪:০০ || আপডেট: ২০১৯-০৮-২৭ ১৬:৪৪:০৭
রফিকুল আলম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী ( ২৭-২৯ আগষ্ট ২০১৯ খ্রি:) কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা ২৭ আগষ্ট উপজেলা পরিষদ প্রাঙ্গনে শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। উদ্বোধনের পর প্রধান অতিথি হরেক রকমের কৃষি প্রযুক্তি সামগ্রি ষ্টল পরিদর্শন করেন। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্টান উপজেলা কৃষি অফিসার লিটন দেব নাথ’র সভাপতিত্বে শহীদ জহুরুল হক হল রুমে অনুষ্টিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, ডি জি এম আবুল কালাম, উপজেলা কৃষকলীগের সভাপতি নুর হোসেন,মুক্তিযোদ্ধা খায়রুল বশর,উপজেলা জাপা’র সভাপতি আবছার উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন,উপ সহকারী কৃষি কর্মকর্তা এস এম ইলিয়াছ। উপ সহকারী কৃষি কর্মকর্তা অরুপ কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা শামসুল আলম,নেজাম উদ্দিন। আলোচনা সভা শেষে উপজেলার ৫০ জন কৃষককে পুরস্কার প্রদান করা হয়।মেলায় ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কৃষক।