চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

বাঁশখালীতে ২ পুলিশ কর্মকর্তার ২ ইউপি সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশ: ২০১৯-০৮-২৭ ০০:১৮:০৯ || আপডেট: ২০১৯-০৮-২৭ ০০:১৮:১৬

নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী থানার দুই উপ-পরিদর্শক (এসআই) ও কালীপুর ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একই ঘটনায় সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মাদকের মিথ্যা মামলায় পিতা-পুত্রকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক মামলা করার অভিযোগে সোমবার বাঁশখালীর যুগ্ম দায়রা জজ মো. মোশারফ হোসেনের আদালতে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ পূর্বক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

অভিযুক্তরা হলেন, ২০১৩ সালের মাদক মামলা নং ০৫(১০)১৩ এর বাদী বাঁশখালী থানার রামদাস পুলিশ ফাঁড়ির তৎকালীন এসআই মো. আলী আক্কাস, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল-আমিন সরওয়ার এবং কালীপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শফিকুল আলম।

আদালত সূত্রে জানা যায়, বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুই এসআইয়ের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপাারের কাছে পাঠানো হয়েছে। এছাড়া ইউপি সদস্যের গ্রেপ্তারি পরোয়ানা বাঁশখালী থানায় পাঠানো হয়েছে।

আসামী পক্ষের আইনজীবি শামসুল ইসলাম চৌধুরী বলেন, ‘সাবেক ইউপি সদস্য শফিকুল আলম পুলিশের সঙ্গে যোগসাজস করে ২০১৩ সালে পালেগ্রাম ভুলাইয়ার বাপের বাড়ির পিতা-পুত্রের বিরুদ্ধে মাদকের মিথ্যা মামলাটি করেছিল। ওই সময় মামলায় জব্দ তালিকায় দেখানো হয়েছে বাঁশের মাঁচার ওপর ১৫০লিটার মদ রাখা হয়েছিল। কল্প কাহিনী সৃষ্টি করে মিথ্যা মামলা করায় সাক্ষীরা সাক্ষ্য দিতে গিয়ে মামলার বাদী, তদন্ত কর্মকর্তা ও সাক্ষীরা ধরা পড়ে যায়। এছাড়া সাক্ষীদের অনেকেই এটা মিথ্যা ঘটনা বলে সাক্ষ্য দেয়। দীর্ঘ শুনানিতে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। পরবর্তীতে ২০১৪ সালে আসামী মো. সোহেব বাদী হয়ে দুই এসআই ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে বাঁশখালীর যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে দুই এসআই ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।’

বাঁশখালী থানার ওসি (তদন্ত) মো. কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনও পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র থানায় এসে পৌঁছায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *