চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় ৩ গরু চোরসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

প্রকাশ: ২০১৯-০৮-২৭ ১৭:২৮:৪২ || আপডেট: ২০১৯-০৮-২৭ ১৭:২৮:৪৯

লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলায় ৩ গরু চোরসহ বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এদের মধ্যে ৩ জন গরু চোর , অস্ত্র , ডাকাতি ও চেক প্রতারণা মামলায় ৪ জন আসামী রয়েছে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৬ আগস্ট (সোমবার) লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল ও এএসআই শাকিল রানা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে তাদের আটক করে। আটককৃতরা হলেন ,গরু চুরির মামলায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ফুলের ছড়া এলাকার নুরুল আলমের পুত্র মিনহাজ (২৪), একই উপজেলার উত্তর হারবাং এলাকার মোঃ হোসাইনের পুত্র ওমর ফারুক (২৩) ও বানিয়ারছড়া এলাকার জয়নাল আবেদীনের পুত্র মোঃ রিদোয়ান (২৩)। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত গরুসহ একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে থানা পুলিশ । অপর দিকে ডাকাতি মামলায় লোহাগাড়া উপজেলার পুটিবিলা নতুন পাড়া এলাকার মৃত কবির আহমদের পুত্র ফরিদুল আলম (৩৩), অস্ত্র মামলায় একই ইউনিয়নের গৌড়স্থান আমির আহমদের পুত্র মফিজুর রহমান (২২), চেকের মামলায় বড়হাতিয়া জঙ্গলী পাড়া এলাকার শামশুল ইসলামের পুত্র শাহাব উদ্দিন(২৯) ও জি আর মামলায় আমিরাবাদ মল্লিক সোবাহান পাড়ার মাহাবুবুর রহমানের পুত্র রিটু চৌধুরীকে আটক করে। আটককৃতদের কে ২৭ আগস্ট (মঙ্গলবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *