প্রকাশ: ২০১৯-০৯-২০ ২১:৩৯:৪৫ || আপডেট: ২০১৯-০৯-২০ ২১:৩৯:৫২
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
প্রতিবন্ধী তাওসিফের মাঝে হুইল চেয়ার বিতরণ
অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে প্রতিবন্ধী মেধাবী ছাত্র তাওসিফের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
তাওসিফ কাকারা ইউনিয়নের একজন হত দরিদ্র পরিবারের সন্তান প্রতিবন্ধী মেধাবী ছাত্র তাওসিফ। তাওসিফ চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান ইসলামীয়া দাখিল মাদ্রাসার সমাপনী পরিক্ষার্থী। সে দীর্ঘ দিন যাবত হুইল চেয়ার নিয়ে মাদ্রাসায় যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন পড়েছিল। হঠাৎ বিষয়টি নজরে লাগে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার সভাপতি মাস্টার আরাফাত হোছাইন চোখে পড়ে।
বিষয়টি জানানো হয় অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার সোসাইটি সংগঠনকে। সদস্যদের আর্থিক সহযোগিতায় বাড়িয়ে দিলো সাহায্যের হাত।
সংগঠনটি এই গ্রামের মানুষের বিপদের সাথী। তাওসিফের গাড়ি নিয়ে শুক্রবার বিকাল ৪টা হাজিয়ান তাহার নানর বাড়িতে হাজির হয়।
চেয়ারটি পেয়ে প্রতিবন্ধী ছাত্র তাওসিফ আনন্দে আত্মহারা হয়ে সংগঠনের সবার প্রতি চির কৃতজ্ঞ জানালেন।
এতে উপস্থিত ছিলেন, অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার সোসাইটির এডমিন মোহাম্মদ ইউনুচ উদ্দিন, রবিউল হাসান, সিদরাতুল মুনতাহা, কার্যকরি সদস্য ইবনুল আবিদ এবং যায়যায়দিন ফ্রেন্ড ফোরামের সভাপতি মাস্টার এম আরাফাত চৌধুরী।