চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

খালেদা জিয়াকে বন্দী রেখে আজীবন ক্ষমতা ধরে রাখার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবেনা – এস এ মুরাদ চৌধুরী

প্রকাশ: ২০১৯-০৯-২১ ২১:৩১:৫৭ || আপডেট: ২০১৯-০৯-২১ ২১:৩২:০৪


রাঙ্গুনিয়া প্রতিনিধি
:

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম উত্তর জেলা যুবদল, মানববন্ধন শেষে জেলা যুবদলের সহসভাপতি সৈয়দ মোঃ ইকবাল এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুলের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এস এ মুরাদ চৌধুরী বলেন ষড়যন্ত্রের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বন্ধী রেখে আওয়ামীলিগ যে ভাবে আজীবন ক্ষমতা ধরে রাখার স্বপ্ন দেখছে তা কখনো বাস্তবায়ন হবেনা, এই দেশের যুব সমাজ জেগে উঠেছে, গনতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে ইন শা আল্লাহ, অনতিবিলম্বে বেগম খালেদা জিয়া,বিএনপির যুগ্ম মহাসচিব চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক লায়ন আসলাম চৌধুরী সহ দলীয় সকল রাজবন্দিদের মুক্তি দাবি করেন।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি মোঃ লিয়াকত, মোঃ গিয়াসউদ্দীন,যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, মোঃ শাহনেওয়াজ, শাহিনুল ইসলাম স্বপন, নিজাম উদ্দিন লিটন, সহ সাধারণ সম্পাদক মোঃ মনসুর, ফখরুল ইসলাম,মোঃ ইয়াসিন, নুর উদ্দিন নুরু, সহ সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব সম্রাট,মোঃ সিরাজ, আবু তৈয়ব জুলুস, সম্পাদক এ্যড শাহাদাত, এস এম আল মামুন,মুঃ হাবিবুল্লাহ, জুয়েল খান, আবু তালেব শিবলু, এস এম লোকমান, মুহাম্মদ হারুন, রনি,কামরুল,কামাল, নাজিম, আজগর সহ জেলা উপজেলা পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *