চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন চন্দ্রঘোনা

প্রকাশ: ২০১৯-০৯-২১ ০০:২২:৫১ || আপডেট: ২০১৯-০৯-২১ ০০:২৩:৫১

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা দেখতে বেলা তিনটা থেকে মাঠের চারপাশে প্রচুর দর্শকের সমাগম হয়। হাজারো দর্শকে পরিপূর্ন হয়ে যায় মাঠের চারপাশ। খেলায় প্রতিদ্বন্ধিতা করে। চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন ফুটবল একাদশ ও পারুয়া ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় ৪-২ গোলের ব্যবধানে জয়ী হয় চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন ফুটবল একাদশ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরষ্কার পেয়েছেন পারুয়া দলের মিজানুর রহমান।


রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে ফাইনাল খেলা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, পৌর আ.লীগ সভাপতি মাষ্টার আসলাম খাঁন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুস্তফা কামাল, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দেসহ আরো অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *