প্রকাশ: ২০১৯-০৯-২৩ ১৯:৩০:২১ || আপডেট: ২০১৯-০৯-২৩ ১৯:৩০:২৯
রাঙ্গুনিয়া,(চট্টগ্রাম) প্রতিনিধি :
“ আসন্ন দূর্গাপূজাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ন পূজা মন্ডপে বিশেষ নজর রাখবে প্রশাসন। পূজার উৎসব পালন নির্বিঘœ করতে পুলিশ বিশেষভাবে সতর্ক থাকবে।
” গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, উপজেলা আ.লীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর আ.লীগ সভাপতি মাষ্টার আসলাম খাঁন, মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি ,রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. এরশাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মুস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সমাজসেবা কর্মকর্তা মো. হাসান, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ, আনসার-ভিডিপি কর্মকর্তা মংথোয়াই মারমা।
ইউপি চেয়ারম্যানদের মধ্যে ছিলেন শামসুল আলম তালুকদার, ইদ্রিছ আজগর, নজরুল ইসলাম তালুকদার, জাহেদুর রহমান তালুকদার, আহামদ ছৈয়দ তালুকদার, মীর তৌহিদুল ইসলাম, ইকবাল হোসেন চৌধুরী ,ইউপি সদস্য মো. শাহজাহান প্রমুখ।