মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৯-২৪ ২৩:০৭:২৭ || আপডেট: ২০১৯-০৯-২৪ ২৩:০৭:৩৪
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
মায়ের দেওয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ও বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরেপড়া রোধের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মীনা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অাফরিন কচি” উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ণিল সাজে সজ্জিত শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ছালেহ অাহামদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেনসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
সভায় প্রধান অথিতি বলেন, শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক উন্নয়নের পাশাপাশি বাল্য বিয়ে, পরিবারে অসম খাদ্য বণ্টন, শিশুশ্রম রোধ প্রভৃতি বিষয়ে সচেতন করা ও কার্যকরী বার্তা পৌঁছানোর ক্ষেত্রে ‘মিনা’ চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আলোচনা সভা শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যেমন খুশি তেমন সাজ এর বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।