চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবের জাতীয় দিবসে প্রবাসীদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট

প্রকাশ: ২০১৯-০৯-২৫ ২১:৩৯:৩৪ || আপডেট: ২০১৯-০৯-২৫ ২১:৩৯:৪২

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

সৌদি আরবের ৮৯-তম মহান জাতীয় দিবসে উপলক্ষে পবিত্র মক্কায় বাংলাদেশি প্রবাসীদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

গত ২৪-সেপ্টেম্বর রাতে নগরীর কাকিয়া একটি খেলার মাঠে লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অবস্থানরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মিলিত আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের প্রীতি ফুটবল খেলায় অংশনেন, সাফওয়া টাওয়ার ফুটবল একাদশ বনাম লোহাগাড়া প্রবাসী সমিতি ফুটবল একাদশ।

এ প্রীতি ফুটবল টুর্নামেন্টে মাঠে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে খেলায় ১-১ গোলে ড্র হয়।

এ প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন, আল হারামাইন প্রবাসী গ্রুপের চেয়ারম্যান এনামুল হক এনাম, উদ্বোধক ছিলেন, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরবের যুগ্ম-আহবায়ক মোঃ-লোকমান হাকিম, বিশেষ অতিথি ছিলেন, লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবাসী ভয়েস সম্পাদক তারেক আজিজ চৌধুরী।

অঅন্যদের মধ্যে লোহাগাড়া প্রবাসী সমিতি ফুটবল একাদশের অধিনায়ক সাজ্জাদ হোসেন, মোঃ- হাসান, জাকের উল্লাহ বাচ্চু, মুহাম্মদ মিজান, ফরহাদ হোসেন রেজা, মোঃ- পারবেজ, মিজানুর রহমান, মোহাম্মদ মিনহাজ মাহফুজ, আলমগীর, রাইহান।
সাফওয়া টাওয়ার ফুটবল একাদশের অধিনায়ক শোইয়েব, আলমগীর, রবি মিজান, নাছির, আবছার, আতিক, মামুন, হোসেন, জাবেদ, ফরমান ও দেলোয়ার হোসেন প্রমুখ।


এছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উৎসব মুখে খেলা দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন।

খেলার শেষে প্রতিযোগিতায় অংশ নেয়া দু’ফুটবল একাদশকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষনা করে অতিথি’রা বিজয়ী পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *