চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

চন্দনাইশে ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির উদ্যোগে বৃক্ষ রোপণ

প্রকাশ: ২০১৯-০৯-২৬ ২২:০০:২৭ || আপডেট: ২০১৯-০৯-২৬ ২২:০০:৩৬

মো. নুরুল আলম,চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের প্রবীন শিক্ষাবিদ ও ৫২’ র ভাষা আন্দোলনের সংগঠক মরহুম আবুল আজাদ শিক্ষা বিস্তারের পাশাপাশি আজীবন বৃক্ষ রোপণ করে গেছেন। স্ব উদ্যোগে তিনি বসত বাড়ি, সড়ক -জনপথ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শত সহস্র বৃক্ষ রোপণ করে পরিবেশ উন্নয়নে ভুমিকা রেখেছেন। এবং শিক্ষার্থী শিক্ষক ও জনগণ কে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করেছেন। মরহুম আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির উদ্যোগে মাস ব্যাপি বৃক্ষ রোপণ ও বৃক্ষ চারা বিতরণ কর্মসূচীর সমাপনী দিবসে আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন।

লেখক- ছড়াকার ও শিক্ষক শাহজাহান আজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা মিসেস মিতা বড়ুয়া, রনজিত কুমার দে, মোহাম্মদ হোছাইন (শাহীন), মিস নাসরিন আক্তার, কাজী আবুল কালাম ও মরহুম আবুল কালাম আজাদের নাতী আব্দুল্লাহ জুবায়ের আজাদ প্রমুখ। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ,বনজ ও ঔষধী চারা বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *