চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশ: ২০১৯-০৯-২৬ ২২:০৪:৪৭ || আপডেট: ২০১৯-০৯-২৬ ২২:০৪:৫৫


মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে পারিবারিক শত্রুর জের ধরে বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের ওয়াজ উদ্দিন মাঝি বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার। অগ্নিকান্ডে নগদ দুই লাখ টাকা, ৭ভরি স্বর্ণালংকার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, ওয়াজ উদ্দিন মাঝি বাড়ির নুরুল আবছার ও তার ভাই আজম খান।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ নুরুল আবছার বলেন, আজ সকালে আমার স্ত্রীর সঙ্গে ছেলের বৌ জাকিয়ার সাথে ঝগড়া লাগে এবং এক পর্যায়ে বলে আমি তোর এই ঘরে আগুন লাগিয়ে যাবো। আমার ছেলের বৌ ঘরে আগুন লাগিয়ে দেয়।


জানা গেছে মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের নুরুল আবছারের ছেলে প্রবাসি আলতাফ হোসেনের সাথে দেড় বছর আগে বিয়ে হয় শাহেরখালী ইউনিয়নের ডোমখালি এলাকার নুুরুল আবছারের মেয়ে জাকিয়া বেগমের। বিয়ের পর থেকে প্রায় সময় জাকিয়া ও তার শ্বাশুড়ির সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সে ঝগড়ার রেশ ধরে ঘরে আগুন লাগায় জাকিয়া।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে মায়ানী ইউনিয়নের ৯নং ওয়ার্ডেও ইউপি সদস্য নুরুল গনি। অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয়রা এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও সড়কের উপর গোলবার (ভারী যানবাহন চলাচল না করার জন্য) কারণে গাড়ী আসতে পারেনি।

মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার তানভীর আহমেদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু আবুতোরাব-মায়ানী সড়কে লোহার গোলবার থাকায় গাড়ী আর যাওয়া সম্ভব হয়নি। অন্য সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করলেও একই চিত্র দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *