admin
প্রকাশ: ২০১৯-০৯-২৯ ২০:২০:৩০ || আপডেট: ২০১৯-০৯-২৯ ২০:২১:২৭
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
দক্ষিণ এশিয়ার বৃহত্তম কক্সজারের চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি হাজী নুরুল আলম ও সাধারণ সম্পাদক হন নুরুল আমিন জনি।
২৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১৫০০ সদস্যের মধ্যে ১৩৩৪ জন ভোটাধিকার পয়োগ করেন। সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও পরিচালক (সদস্যসহ) মোট ১২টি পদে ভোট হয়।
ভোট গণনা শেষে রাত ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান নব নির্বাচিতদের নাম ঘোষণা দেন।
চেয়ার প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হন হাজী নুরুল আলম সিকদার (প্রাপ্ত ভোট-৬৭১) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাপ ফুল প্রতীক নিয়ে দেলোয়ার হোছাইন এম এ পেয়েছেন ৬৪৪ ভোট। বাই সাইকেল প্রতীক নিয়ে সহ-সভাপতি নির্বাচিত হন আলী মোহাম্মদ কাজল (প্রাপ্ত ভোট-৭৬৪) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মই প্রতীক নিয়ে আনছারুল করিম পেয়েছেন ৫৫১ ভোট। সম্পাদক পদে চাকা প্রতীকে নির্বাচিত হন নুরুল আমিন জনি (প্রাপ্ত ভোট-৭৮৬) তার নিকটতম প্রার্থী মোহাম্মদ আলী চৌধুরী দেয়াল ঘড়ি প্রতীকে ভোট পেয়েছেন ৫৩৩ ভোট।
সমিতির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ৯ জন সদস্য। তারা হলেন, আবদুল আজিজ (বাল্ব), হাফেজ আহমদ (তারা), জসিম উদ্দিন টিটু (মোমবাতি), আহমদ আলী মাঝু (টেবিল), মোহাম্মদ ইছহাক (চশমা), আলী আকবর (আম), কুতুব উদ্দিন (চিংড়ী), এ.এইচ.এম পারভেজ প্রকাশ মামুন (আপেল)ও আবু তাহের (বাঘ)।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তানভীর হোসেন, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান, সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো.আবদুল মান্নান, বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) মো.মহসিন তালুকদার, এএসআই কামাল উদ্দিন ও এএসআই আকবর মিয়া।