চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ পেল ২৫ নারী

প্রকাশ: ২০১৯-০৯-২৯ ২০:৩০:০৫ || আপডেট: ২০১৯-০৯-২৯ ২০:৩০:১২

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এর আয়োজনে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় আইডিএফ সদস্যদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণে ২৫ জন নারী অংশ নেন। রোববার (২৯ সেপ্টেম্বর) পদুয়া ইউনিয়নের রাজার হাট আইডিএফ কার্যালয় প্রাঙ্গনে দুইদিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে প্রধান প্রশিক্ষক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

প্রশিক্ষক ছিলেন আইডিএফ এর কর্মকর্তা মো. সফিউদ্দিন। উপস্থিত ছিলেন রাজার হাট শাখার ব্যবস্থাপক দিদারুল ইসলাম, আঞ্চলিক কার্যালয়ের সহকারি কৃষি কর্মকর্তা বরুন কান্তি দাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *