চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

প্রকাশ: ২০১৯-১০-০১ ১২:১৩:৪৬ || আপডেট: ২০১৯-১০-০১ ১২:১৩:৫৩

মোঃ জয়নাল আবেদীন টুক্কুুঃ


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সোমাবার ( ৩০ সেপ্টেম্বর) জাতীয় শিশু দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি সভাপতিত্বে এক আলোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা অাওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কন্যা শিশু পরিবারের বোঝা নয় তারা যেন দেশের সম্পদ হিসাবে গড়ে উঠে। শিশুদের পুষ্টি নিশ্চিত করে তাদের প্রতি পরিবারের সঠিক যত্নবান এর মাধ্যমে তারা দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে কন্যা সন্তান।

কোন বৈষম্য নয় তারা এদেশের নাগরিক কন্যা সন্তানদের শিক্ষার অধিকার আদায় করা আমাদের সকলের দায়িত্ব। স্কুল কলেজে যাতায়াতের সময় বকাটে ছেলেরা যেনো তাদের স্কুলের বাধাগ্রস্ত না করে সে এদিকে আমাদের এবং আইনশৃঙ্খলা বাহিনীরদের নজরদারি রাখতে হবে।

এ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বলেন, সমাজে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে যৌন হয়রানি বন্ধ করতে হবে অধিক বয়স্ক দের বিবাহ দিয়ে পরিবারের মধ্যে অশান্তি যেন না আসে এ দিকে খেয়াল রাখতে হবে।

আলোচনা সভায় বিষেশ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার ঘুন্নু, ও উপজেলা শিক্ষা অফিসার মোম কামাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *