চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

এস এ টিভির আইডল জনপ্রিয় শিল্পী পঙ্কজ’র আত্নহত্যা

প্রকাশ: ২০১৯-১০-১৬ ১২:৪৬:৫২ || আপডেট: ২০১৯-১০-১৬ ১২:৪৬:৫৯

বান্দরবান প্রতিনিধি :

পাহাড়ের জনপ্রিয় কন্ঠশিল্পী পংকজ দেবনাথ (২৯) আত্মহত্যা করেছেন।বুধবার (১৬ অক্টোবর) রাত দেড়টার দিকে জেলা শহরের বালাঘাটাস্থ নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এই শিল্পী। দীর্ঘদিন ধরে মার্মা সম্প্রদায়ের এক মেয়ের সাথে তার সম্পর্ক ছিলো বান্দরবানের জনপ্রিয় এই শিল্পীর। কিছুদিন ধরে এই প্রেমিকার সাথে বনিবনা না হওয়ায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পুলিশ ও পারিবারিক সূত্র ধারণা করছেন।

আত্মহত্যার আগে তার বন্ধুদের কাছে ফেসবুকের মাধ্যমে বেশ কয়েকটি বার্তাও পাঠান এই শিল্পী।

এদিকে জনপ্রিয় কন্ঠশিল্পী পংকজ দেবনাথের মৃত্যুর সংবাদ জানাজানি হলে তার বন্ধুমহল ও স্থানীয় শিল্পীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। দেশের বেসরকারি টিভি চ্যানেল এস এ টিভির বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতায় পঙ্কজ সেরা ৮ এর তালিকা ছিলেন।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানিয়েছেন, রাতে জেলা শহরের বালাঘাটাস্থ বাসায় ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেয়,পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *