চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে ২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে উপজেলা ভূমি অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশ: ২০১৯-১০-১৬ ১৮:৫৮:২৪ || আপডেট: ২০১৯-১০-১৬ ১৮:৫৮:৩১

রফিকুল আলম :

গণপূর্ত অধিদপ্তর ও প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট,ভূমি মন্ত্রণালয়ের অধিনে ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসের ২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর ফলক উম্মোচন করা হয়েছে। গত ১৫ অক্টোবর ৩ তলা এ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উম্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম, ফটিকছড়ি পৌর সভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, টি এইচ ও মুহাম্মদ ইলিয়াছ ও বিটিএফ’র যুগ্ন মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।

অনুষ্টানে প্রধান অতিথি বলেন, উপজেলা ভূমি অফিসের বর্তমান কার্যক্রম চলছে কয়েকটি স্থানে। ফলে ভূমির কাজে আসা জনগণ নানা সমস্যায় পড়ে। এ ভবনটি হলে এক স্থানে জনগণ সেবা পাবে। পরে তিনি ফলক উম্মোচন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *