রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-১০-১৬ ১৮:৫১:১৩ || আপডেট: ২০১৯-১০-১৬ ১৮:৫১:২০
রফিকুল আলম :
প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ১৬ কোটি টাকা ব্যয়ে ফটিকছড়ি উপজেলা মডেল মসজিদ এর ভিত্তি প্রস্তর ফলক উম্মোচন উপলক্ষে এক সভা গত ১৫ অক্টোবর মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম, ফটিকছড়ি পৌর সভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন,ফটিকছড়ি থানার ওসি মোঃ বাবুল আকতার ও ভূজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ। বক্তব্য রাখেন সুন্দরপুর ইউপি চেয়ারম্যান এম শাহ নেওয়াজ।
সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, প্রধান মন্ত্রী শেখ হাছিনার উদ্যোগে সারা দেশে মডেল সমজিদ নির্মান করা হচ্ছে। এ সমজিদ মুসল্লিদের যাবতীয় সুযোগ সুবিধা থাকবে। তাছাড়া ৫ম শ্রেণী পর্যন্ত পাঠদান,মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার স্থান,ইসলামিক যে কোন অনুষ্টানের জন্য হল রুম ও মুসল্লীদের জন্য গাড়ী পার্কিং ব্যবস্থা থাকবে। তিনি আরো বলেন, সমজিদের অনেক জায়গা রয়েছে; তবে সম্মূখ ভাগের সামান্য জায়গা ছেড়ে দিয়ে সমজিদ নির্মাণে যারা সহযোগিতা করছেন, তাদের ক্ষতি পূরণ দেয়া হবে। পরে তিনি মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর ফলক উম্মোচন করেন।