চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

কর্মদক্ষতায় ৪র্থ বারের মতো পুরষ্কার পেলেন রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাঈল

প্রকাশ: ২০১৯-১০-২০ ২০:৩৯:৫৫ || আপডেট: ২০১৯-১০-২০ ২০:৪২:২৯

প্রতিনিধি, রাঙ্গুনিয়া,চট্টগ্রাম :
কর্মদক্ষতার জন্য পুরষ্কৃত হলেন রাঙ্গুনিয়া থানার এস আই (উপ-পরিদর্শক) মো. ইসমাঈল হোসেন । তিনি এবারসহ ৪ বার কর্ম দক্ষতায় পুরষ্কার লাভ করেন। মাদক উদ্ধার ও আসামী গ্রেপ্তারে তিনি এই পুরষ্কার পান।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে আগ্রাবাদের চট্টগ্রাম জেলা পুলিশ লাইনের অডিটোরিয়ামে মাসিক কল্যান সভায় পুলিশ সুপার নুরে আলম মিনা তাঁর হাতে এই পুরষ্কার তুলে দেন। তাঁর বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। ২০১৪ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *