admin
প্রকাশ: ২০১৯-১০-২০ ১২:১৮:৪৪ || আপডেট: ২০১৯-১০-২০ ১২:১৯:২৬
আব্দুল্লাহ মনির,টেকনাফ :
টেকনাফে আবারো বিজিবি ও পুলিশের সাথে মাদক কারবারীদের সাথে ‘কথিত’ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
ঘটনায় মোঃ রহিম উদ্দিন ও আজিজ নামে ২ মাদক কারবারী নিহত হয়েছে।
রবিবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন,মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান এনে নাফনদীর সীমান্ত এলাকা দিয়ে, এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান করে। এসময় একটি নৌকাকে থামনোর নির্দেশ দিলে, পাচারকারি পালনোর চেষ্টা করে। তাদের ধাওয়া করলে বিজিবির ওপর গুলি চালায় ।
এ সময় বিজিবি আত্মরক্ষার্থে গুলি চালালে দুই পক্ষের মধ্যে ৮-১০ মিনিট গোলাগুলি হয়। এতে পাচারকারিরা গুলি চালিয়ে নৌকা নিয়ে পালিয়ে যায়।পরে ওই এলাকায় তল্লাশি কর গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সে হোয়াইক্যং ইউনিয়নে মধ্য কাঞ্চর পাড়া এলাকার আব্দুল জলিলের পুত্র মোঃরহিম উদ্দিন প্রকাশ (রফিক)।
বিজিবির দাবি করে বলেন, ঘটনাস্থল থেকে ৬০ হাজার ইয়াবা, ১টি দেশীয় বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ২ টি কিরিচ উদ্ধার করেছে বিজিবি। এঘটনায় বিজিবি দুই সদস্য আহত হয়েছে।
অপরদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রদীপ কুমার দাশ জানান,১৯ অক্টোবর রাতে মাদক কারবারে জড়িত টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া এলাকার সালেহ আহাম্মদের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আজিজ(২৩) কে আটক করেছেপুলিশ।
আটক আসামীর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ২০ অক্টোবর গভীর রাত দেড়টার দিকে, টেকনাফ সদর ইউনিয়ন মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন মহেশখালীয়া পাড়া নৌকা ঘাট এলাকায়, গোপন স্থানে লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধার করার জন্য পুলিশের একটি দল অভিযানে গেলে। উৎপেতে থাকা মাদক কারবারে জড়িত অপরাধীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষন শুরু করে।
পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয় এবং গুলিবিদ্ধ হয় আটক মাদক কারবারী আজিজ। এরপর পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
তিনি আরো বলেন ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ১টি এলজি,৭রাউন্ড তাজা কার্তুজ,ও ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত মাদক কারবারী আজিজ দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত ছিল বলে জানান তিনি।